admin
১০ অক্টোবর ২০২৫, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

সিরাজগঞ্জ প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকে মনোয়ন দেয়ার দাবি জানিয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, কৃষকদল, তাঁতীদল মৎস্যজীবী দল, ওলামাদল, মহিলা ও মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে কাজিপুর উপজেলা বিএনপির কার্যালয়ে যৌথসভায় নেতাকর্মীরা এ দাবী জানান।

উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক মুনজুর রশিদ রানা, যুবদলের সদস্য সচিব মজিবুর রহমান লেবু, উপজেলা সেচ্ছাসেবক দলে আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব, এসএম শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা কৃষক দলের সভাপতি হযরত আলী পাগু, কৃষকদলের সাধারণ সম্পাদক একে ফজলুল হক মুনজু সরকার, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মোহাম্মদ আলী, উপজেলা ওলামাদলে আহবায়ক মোঃ বক্কার, সদস্য সচিব মজনু, উপজেলা তাঁতীদলের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘কোন হাইব্রিড নয় বরং যারা দলেল দুঃসময়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, নেতাকর্মীদের খোঁজ-খবর নিয়েছেন ও কর্মীদের পাশে থেকেছেন এবং জনবান্ধবন এমন নেতাকে যেন কাজিপুর আসন থেকে মনোনয়ন দেয়া হয়। ত্যাগী নেতা মনোনয়ন পেলে ত্যাগী কর্মীরা মূল্যায়ন পাবে।’’

বক্তারা কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম রেজাকে ত্যাগী ও কর্মীবান্ধব নেতা উল্লেখ করে সেলিম রেজাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

যৌথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ধানের শীষের পক্ষে মিছিল করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, শহরজুড়ে উৎসবের আমেজ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আশ্রয় দেয়ার অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে

তৃণমূল ও মিডিয়ায় যোগাযোগ বাড়াতে বিএনপির ৭ টিম গঠন

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি : তারেক রহমান

ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

‘সমালোচনার মুখে প্রতীকের তালিকায় শাপলা কলি, প্রয়োজন মনে করলে আবারও সংশোধন’

সাবেক এমপি জয়ের ১২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে সিআইডি

ফরিদপুরে আওয়ামী দোসরদের বিএনপিতে পদ পাওয়ার হিড়িক

গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আইন উপদেষ্টা

১০

মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল

১১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর বাজালাম : প্রধান উপদেষ্টা

১২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১৩

‘বাংলাদেশ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে, আশ্রয় দিয়েছে ১৩ লাখ রোহিঙ্গাকে’

১৪

মিশর সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৫

আওয়ামী দোসর ‘বালুখেকো সাত্তার’ বিএনপি নেতাদের ‘ম্যানেজ’ করে এখনো ধরা ছোঁয়ার বাইরে!

১৬

কাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

১৭

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম

১৮

ত্যাগী ও কর্মীবান্ধব নেতা সেলিম রেজাকে মনোনয়ন দেয়ার দাবি কাজিপুর বিএনপির

১৯

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

২০