admin
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বিরোধীরা ভোল পাল্টে আবার ‘বাংলাদেশ গড়ার’ কথা বলছে : মির্জা ফখরুল

বাংলাদেশ বিরোধী শক্তি ভোল পাল্টে আবারও ‘বাংলাদেশ গড়ার’ কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ১৯৭১ সালের মতোই ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দেশ যখন গণতন্ত্রের উত্তরণের পথে এগোচ্ছে, তখন সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ব্যাহত করতে নানা চক্রান্ত চলছে। কোনও ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। ষড়যন্ত্র করে কখনও সফল হওয়া যায় না। উত্তরণের পথে দেশ এখন এগিয়ে চলেছে।

বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষ এখন সিদ্ধান্ত নেবে- তারা গণতন্ত্র ও স্বাধীনতাকে বেছে নেবে, নাকি স্বাধীনতাবিরোধী শক্তিকে। তার মতে, আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের পক্ষে ও বাংলাদেশের বিপক্ষে শক্তির মধ্যকার নির্বাচন।

মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে, আবার নতুন কোনও ফ্যাসিস্টকে বসতে দেয়া যাবে না, যারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। কোনও চাপিয়ে দেয়া সিদ্ধান্ত নয়, দেশের মানুষই গণতন্ত্রের পক্ষে থাকবে এমন প্রত্যাশা আমাদের।

আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন একটি সংবর্ধনা জানানো হবে, যা অতীতে কোনও নেতা পাননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০