admin
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি কী কী কাজ করবে এবং দলের পরিকল্পনাগুলো সহজ ভাষায় জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের মাঠে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাতে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মী ও উপস্থিত বক্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, দলের সবাই মূলত একই চিন্তা ও লক্ষ্যকে ভিন্ন ভিন্ন ভাষায় উপস্থাপন করছেন। এই ঐক্য বজায় রাখতে পারলে ইনশাআল্লাহ নির্ধারিত কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি বলেন, রাজনৈতিক কর্মী ও অ্যাক্টিভিস্ট হিসেবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

তারেক রহমান বলেন, আগামীতে যারা সরকার গঠন করবে, তাদের প্রথম কাজ হবে ‘রুল অব ল’নিশ্চিত করা—মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা। পাশাপাশি ঢাকা শহরের দীর্ঘদিনের ট্রাফিক জ্যাম সমস্যার সমাধানকেও জরুরি বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, প্রতিদিন সময়, শক্তি ও শ্রম নষ্ট হয়ে জাতি পিছিয়ে যাচ্ছে, যা আর মেনে নেওয়া যায় না।

ঢাকার জনসংখ্যা ও নাগরিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতে বর্তমানে আড়াই থেকে তিন কোটি মানুষ বসবাস করছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন অন্তত দুই কোটি মানুষ চলাচল করে, অথচ স্বাচ্ছন্দ্যে চলাফেরার মতো পর্যাপ্ত অবকাঠামো ও পরিবহণব্যবস্থা গড়ে ওঠেনি। বিভিন্ন ধরনের পরিবহণ ও চলাচলের সুযোগ বাড়ানোর বিষয়টি ভবিষ্যৎ সরকারকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

পানিসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, ভূগর্ভস্থ পানির স্তর ভয়াবহভাবে নিচে নেমে গেছে। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্য নদীর পানি প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মেঘনা নদী থেকে নতুন পানি প্রকল্প নেওয়া হলেও শিল্পকারখানার দূষণের কারণে ভবিষ্যতে সেটিও ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি বলেন, বর্তমানে সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি, যা একটি ভয়াবহ সংকেত।

যুবসমাজ ও মাদক সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, শুধু শাস্তি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তরুণদের জন্য খেলাধুলা, বিতর্ক, শিল্প-সংস্কৃতি চর্চার জায়গা তৈরি করতে হবে। সুযোগ পেলে বিএনপি সরকার এসব স্পেস তৈরির উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান বলেন, দলের নেওয়া পরিকল্পনার অন্তত ৪০ শতাংশ বাস্তবায়ন করতে পারলে বিদ্যমান অনেক সংকট থেকে দেশকে বের করে আনা সম্ভব।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন—অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন ড. বোরহান উদ্দিন খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০