admin
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদিকে গুলি: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় বিএনপি নেতা মির্জা আব্বাসকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করার অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক আজকের কণ্ঠ’র বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পত্রিকার এডমিনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান ভূইয়া মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন আচরণবিধি অনুসরণ করে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। এসময় নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং সম্ভাবনাময় প্রার্থীদের কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টার অংশ হিসেবে আসামিরা জেনেশুনে মিথ্যা তথ্য সত্য হিসেবে প্রচার করে জনসাধারণকে বিভ্রান্ত করছেন।

এতে আরও বলা হয়, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। অভিযোগ অনুযায়ী, এ ঘটনার পেছনে বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে এবং ইতোমধ্যে হামলাকারীর ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধী শনাক্তের কাছাকাছি রয়েছে বলেও উল্লেখ করা হয়। পরিস্থিতিতে নিউজ পোর্টালটি এবং এর সহযোগীরা ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত ও সম্ভাব্য বিজয়ী প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনি ফলাফল ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এবং তার কাছ থেকে অবৈধ সুবিধা আদায়ের লক্ষ্যে গত ১২ ডিসেম্বর বিকেল ৩টা ২৫ মিনিটে অনলাইন পোর্টালটিতে ‘মির্জা আব্বাসের ক্যাডারদের গুলিতে বিদ্ধ ওসমান হাদি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০