অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে গতকাল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনে বাংলাদেশ নিয়েছে ৫ উইকেট আর ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ২৫০ রান। গতকাল খেলা হয়েছে ৮৪ ওভার। আলোকস্বল্পতায় খেলা শেষ হয়েছে ছয় ওভার আগে।
৯০ রানে তাইজুল ইসলামের বলে স্লিপে মিরাজকে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া লুই শেষ পর্যন্ত আউট হন ২১৮ বল খেলে ৯৭ রানে। আর ৫ রানে জীবন পাওয়া আথানেজ আউট হন ১৩০ বল খেলে ৯০ রান করে। দুজনের জুটিতে আসে ১৪০ রান।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ নতুন বলে বেশ ভালো বোলিং করলেও উইকেটের দেখা পাননি।
মন্তব্য করুন