admin
২৫ নভেম্বর ২০২৪, ৫:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার পাতা ফাঁদেই পড়েছে আওয়ামী লীগ!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিচারকাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শুরু হয়েছে।  আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, যার আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা ও শান্তির বিরুদ্ধে অপরাধ। আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার হিসেবে ২০১০ সালের ২৫ শে মার্চে এটি প্রতিষ্ঠা করে। এরপর যুদ্ধাপরাধের নামে শুরু হয় বিরোধী দল নিশ্চিহ্ন করার পায়তারা।

আব্দুল কাদের মোল্লা, ছিলেন জামায়াত নেতা, ২০১০ সালের ১৪ই অক্টোবর যুদ্ধাপরাধ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরের বছর ২৮ মে থেকে অভিযোগ গ্রহন আর ৩ জুলাই থেকে সাক্ষ্য গ্রহন শুরু হয়। প্রথমে যাবজ্জীবন এবং পরে তরুণ প্রজন্মের আন্দোলনের তোপে দেয়া হয় যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যেুদণ্ড। ২০১৩ সালের ১২ই ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছিলো মাত্র তিন বছর একমাস। এছাড়াও  যুদ্ধাপরাধের দায়ে মোহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, সালাউদ্দ্নি চৌধুরী, মতিউর রহমান নিজামি, মীর কাশেম আলীর মতো জামায়াত নেতার বিদায় হয়েছে যুদ্ধাপরাধ মামলায়।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের প্রায় সকল নেতা কর্মীর নামে চলছে মানবতাবিরোধী মামলা। ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে দেশের জনগন খুনি হাসিনার বিচার চাই বলে স্লোগান দিয়েছে। তারই প্রেক্ষিতে  আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শুরু হয়েছে বিচারকাজ। অনেকেই বলছেন কর্মফল ভোগের ক্ষণগণনা শুরু। নিজামী বা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো অবস্থা হতে পারে আওয়ামী নেতা কর্মীদের।

আওয়ামী লীগের তৈরী আইনেই প্রাথমিক বিচারকাজ শুর করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। প্রতিহিংসা বা রাজনৈতিক প্রতিশোধ কিংবা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে তখন জনমানুষের দাবি যাই থাকুক না কেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনার আমলে করা ট্রাইবুনালে তারা নিজেরাই ফেঁসে যাচ্ছেন। হাসিনা আমলেও বিতর্ক উঠেছিল এই ট্রাইবুনাল নিয়ে। আইনের সংস্ককার না করেই আওয়ামী  লীগের আমলের আইনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কাজ শুরু করায় এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকছে।

সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী বলছেন ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনে  যুদ্ধাপরাধের বিচার করার কথা বলা হয়েছে। এই আইনের সংস্কার না করে ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হলে বিতর্ক উঠতে পারে। এখন দেখার বিষয় এই ট্রাইবুনাল কি বিগত সরকারের করা ট্রাইবুনালের মতো হবে নাকি তারা বিচারের সচ্ছতা নিশ্চিত করবে!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০