admin
২৯ নভেম্বর ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবা ছেলেকে পুলিশে দিলেন

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে  পোস্ট দেওয়ায় নিজের ছেলেকে পুলিশে দিয়েছেন এক বাবা। বুধবার সকালে অভিযুক্ত ছেলে অভি দাসকে জামালগঞ্জ থানা হেফাজতে দেন বাবা বিমল দাস। গতকাল সকালে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাকে। অভি দাস উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে গত মঙ্গলবার ফেসবুকে পোস্ট দেন অভি দাস নামের এক যুবক। লেখেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা। আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রাম সেনা, রাম রাম।’

তার এই পোস্টে গত মঙ্গলবার রাতে স্থানীয় মুসল্লিরা সাচনা বাজারে অভির বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং অভি দাসকে গ্রেপ্তারের দাবি জানান। এর জেরে বুধবার সকালে অভিযুক্ত অভি দাসকে তার বাবা বিমল দাস জামালগঞ্জ থানায় হস্তান্তর করেন।

এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলার আলেম-ওলামা এবং পূজা উদযাপন পরিষদের নেতারা সম্প্রীতি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত হয়ে অভিযুক্ত অভি দাসের বাবা বিমল দাস তার ছেলের ভুল হয়েছে স্বীকার করে, ছেলেকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান। গতকাল সকালে দুই সম্প্রদায়ের নেতারা থানায় গেলে অভি দাসও উপস্থিত সবাইকে বলেন, ফেসবুকে পোস্ট দেওয়া তার ভুল হয়েছে। শেষে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পান অভি।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ ম কামাল হোসাইন বলেন, বিষয়টি উপজেলার আলেম-ওলামা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা বসে সমাধান করেছেন বলে আমাকে অবহিত করলে মুচলেকা রেখে অভি দাসকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০