admin
১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির ঘোষণায় পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের

তাইওয়ানের কাছে সম্প্রতি অনুমোদিত মার্কিন অস্ত্র বিক্রির জন্য সংকল্পবদ্ধ পাল্টা ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে চীন। একইসঙ্গে স্বায়ত্তশাসিত তাইওয়ানের প্রেসিডেন্টকে মার্কিন ভূখণ্ড দিয়ে যাত্রাবিরতি করার ব্যবস্থা করায় যুক্তরাষ্ট্রের নিন্দাও করেছে দেশটি। রবিবার (১ ডিসেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শুক্রবার পেন্টাগন জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের কাছে এফ-১৬ যুদ্ধবিমান ও রাডারের খুচরা যন্ত্রাংশসহ আনুমানিক ৩৮৫ মিলিয়ন ডলারের সম্ভাব্য সামরিক বিক্রয় অনুমোদন করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাইপের তিনটি কূটনৈতিক মিত্র দেশ সফরে যাওয়ার কয়েক ঘণ্টা আগে এই বিক্রির ঘোষণা করা হয়েছিল। সফরের সময় লাই হাওয়াই ও মার্কিন অঞ্চল গুয়ামে যাত্রাবিরতি নেন।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই বিক্রি তাইওয়ানের স্বাধীনতা বাহিনীকে ‘একটি ভুল সংকেত’ পাঠায় ও মার্কিন-চীন সম্পর্ককে ক্ষুণ্ণ করে।

মন্ত্রণালয় একটি পৃথক বিবৃতিতে বলেছে, বেইজিং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোনও আনুষ্ঠানিক বিনিময়ের দৃঢ়ভাবে বিরোধিতা করে এবং যাত্রাবিরতির ব্যবস্থা করায় যুক্তরাষ্ট্রের ‘কঠোর নিন্দা’ করে।

স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন এবং ওয়াশিংটনের সঙ্গে দেশটির সম্পর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখে। লাইকে তীব্রভাবে অপছন্দ করে বেইজিং এবং তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করে। তবে তাইওয়ান বরাবরই চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।

বেইজিংয়ের ক্রমাগত ক্ষোভের জন্য ওয়াশিংটন ও তাইপেইয়ের মধ্যে আনুষ্ঠানিক কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তাইওয়ানকে আত্মরক্ষার উপায় সরবরাহ করতে যুক্তরাষ্ট্র একটি আইনের অধীনে আবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০