admin
২ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের বিনোদন দুনিয়ায় তেমন ভালো কাটেনি এই বছরটা। ২০২৪ সালের শুরু থেকেই এসেছে একের পর এক তারকা মৃত্যুর খবর। কখনো গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন বা কখনো অপঘাতে মৃত্যু! সেইসঙ্গে যৌন সহিংসতার খবর নিয়েও তোলপাড় চলছে বলিউড, টলিউড বা দক্ষিণ ভারতের আনাচে-কানাচে। বছরের শেষ মাসের প্রথম দিনেও অভিনেত্রীর মৃত্যুর খবর ভেসে এলো দক্ষিণী চলচ্চিত্র জগত থেকে। নিজ বাড়ি থেকে উদ্ধার হলো অভিনেত্রী সবিতা শিবন্নার ঝুলন্ত মরদেহ।

রোববার হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রীর নিথর দেহ। মাত্র ৩০ বছরেই ঝরে গেল উজ্জ্বল এই তারকার প্রাণপ্রদীপ। অভিনেত্রীর মৃত্যু নিয়ে পুলিশ বলছে, শোবিতা শিবন্নাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তারা। প্রাথমিক ভাবে অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে। যদিও কেন তার এই পরিণতি হলো সেটি এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্তে মামলাও হয়েছে। সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই বলেছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী সবিতা শিবন্নাকে কোন্ডাপুরের নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর বাড়ি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শোবিতা বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এরমধ্যে আছে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ওন্ধ কাথে হেলা’, ‘জ্যাকপট এবং বন্দনা’। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কোগিলে’, ‘ব্রহ্মগন্তু’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন। তাঁর মৃত্যুতে শোক নেমেছে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শোক প্রকাশ করছেন সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০