admin
১৪ জুলাই ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুভেচ্ছা বিনিময় করতে চরমোনাই দরবারে নাহিদ ইসলাম

বরিশাল প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিকভাবে ইসলামী আন্দোলনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে। আজকে মূলত আমরা এসেছি উনাদের সাথে কথা বলতে। মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করতে। সার্বিকভাবে বাংলাদেশে বর্তমান সময়ের সংস্কৃতি, আমাদের ধর্ম, রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব।

সোমবার (১৫ জুলাই) রাতে চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচি পহেলা জুলাই থেকে সারাদেশে শুরু করেছে। পুরো একমাস পদযাত্রাটি চলমান থাকবে। পদযাত্রায় আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। আমাদের লক্ষ্য ৬৪টি জেলায় যাওয়া। সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো। সাধারণ মানুষ বর্তমান সময়ে যে সমস্যাগুলো নিয়ে দুঃখ-দুর্দশায় জর্জরিত, চব্বিশের গণঅভ্যুত্থানে তাদের যে প্রত্যাশা ছিল, আমাদের শহীদদের মর্যাদা, শহীদদের যে আকাঙ্খা ছিল তার কতটুকু বাস্তবায়ন হলো, কেন হলো না এবং কীভাবে আমরা সেটা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং সেই জন্য এই পদযাত্রা।

তিনি আরও বলেন, পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি, যেই স্থানে যাচ্ছি সেখানকার ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মসজিদ-মাদরাসা, আমরা সব জায়গায় সাক্ষাৎ করছি। তারই ধারাবাহিকতায় আমরা বরিশাল অঞ্চলে এসেছি। বরিশাল অঞ্চলের পীর সাহেব চরমোনাইয়ের দরবারে আমরা এসেছি। রাজনৈতিকভাবেও গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন শরিক ছিলেন। আজকে এই দরবারে এসেছি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করতে। এই দরবার বাংলাদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এনসিপি নেতাদের স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীমসহ চরমোনাই মাদরাসার সিনিয়র শিক্ষকরা।

এসনিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহাদী, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সদস্য সানাউল্লাহ, হাছিব আর রহমান, আলামিন টুটুল প্রমুখ।

এর আগে এনসিপির নেতৃবৃন্দের গাড়ি মাদরাসা ময়দানে পৌঁছালে শিক্ষার্থীরা নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ১৫ জুলাই সন্ধ্যা ৬টায় বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউয়ের নগর ভবনের সামনে সমাবেশ করবে এনসিপি। বিকেলে তারা গাড়িযোগে রূপাতলী নথুল্লাবাদ হয়ে অমৃত লাল দে কলেজের সামনে নেমে পদযাত্রা সহকারে সমাবেশস্থলে যাওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০