admin
১৫ জুলাই ২০২৫, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ–চায়না আপন মিডিয়া ক্লাব ও ডিআরইউ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে বিনিময় বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব। মঙ্গলবার রাজধানী ঢাকায় অবস্থিত সিএমজি বাংলার ঢাকা অফিসে এই সমঝোতা স্বারক সাক্ষর অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর সিএমজি বাংলার ঢাকা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ডিআরইউ-এর পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, আর বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন প্রতিনিধি অলিভিয়া ছু।

অনুষ্ঠানে ডিআরইউ’র নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, গেল ৫০ বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়েছে। এই সম্পর্ক উন্নয়নে অন্যতম ভূমিকা রাখে মিডিয়া। আজকের এ সমঝোতা স্মারক সাক্ষরের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, চীনা সংগঠনের সঙ্গে সেতু বন্ধনের কাজ করতে পারে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, আজকের এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে চীনের পর্যটন খাত, স্বাস্থ্য, শিক্ষা নানা বিষয়ে কাজ করার সুযোগ আছে। গেল ৫০ বছরে চীন ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুসংহত করতে ভূমিকা রাখতে পারে।

ডিআরইউ’র সহ-সভাপতি গাযী আনোয়ার বলেন, বাংলাদেশের সাংবাদিকরা চীন সম্পর্কিত নিউজ যদি চীনের মিডিয়া থেকে নেয়, তাহলে সঠিক তথ্য পাবে। আমরা বিদেশি মিডিয়ার মধ্য দিয়ে চীনকে নয়, সরাসরি চীনের চোখে চীনকে দেখতে চাই।

অনুষ্ঠানে ডিআরইউ’র যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন বলেন, বাংলাদেশ ও চায়নার যে দীর্ঘ সম্পর্ক, এই সম্পর্কের সাথে বাংলাদেশ ও চায়না মিডিয়ার একটা যোগসূত্র তৈরি হওয়া খুব দরকার ছিল। আজকের আয়োজনের মধ্যদিয়ে সেটি হলো। তিনি আশা প্রকাশ করে বলেন, সামনের দিনগুলোতে প্রযুক্তির পথে, উন্নয়নের পথে আমরা একসাথে হাটতে চাই।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ-এর সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী এবং সিএমজি বাংলার ঢাকা অফিসের সাংবাদিকরা।

অনুষ্ঠানে দুই সংগঠন কীভাবে সাংবাদিকদের মধ্যে তথ্য বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রম, বেস্ট রিপোর্টিং এওয়ার্ডের মতো নানা বিষয়ে আরও সম্প্রীতি বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

উল্লেখ্য, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ২০২৪ সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে। অন্যদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ১৯৯৫ সালের ২৬ মে প্রতিষ্ঠিত হয় এবং দেশে রিপোর্টারদের বৃহত্তম সংগঠন হিসেবে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০