admin
১৭ জুলাই ২০২৫, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারকে আবর্জনা ও ফুটপাত দখলমুক্ত করতে নাগরিক ফোরামের মানববন্ধন

সাভার প্রতিনিধি

সাভারে নাগরিক ফোরামের উদ্যোগে যানজট, ফুটপাত দখল ও ময়লা-আবর্জনামুক্ত দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের রাজ্জাক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে রেডিও কলোনি শহীদ আলামিন চত্বরে বৃক্ষরোপণ করেন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাভারের প্রধান সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ময়লা-আবর্জনার কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানজটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে অফিস সময়ে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা প্রতিদিনই সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।

ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলের ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন বলেন, “এলাকার মানুষ শুধু যানজটের ভোগান্তিই পোহাচ্ছে না বরং দখলদারদের কারণে ফুটপাতও হারিয়ে যাচ্ছে। প্রশাসনের উচিত অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।”

ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও দলের সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, “ফুটপাত সাধারণ জনগণের জন্য, দখলদারদের জন্য নয়। আমরা চাই, সাভারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে।”

সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুর রহমান বলেন, “আমরা রাজনীতি করি মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে। সাভারের মানুষ এখন প্রতিনিয়ত নিরাপদ চলাচলের অধিকার হারাচ্ছে। তাই নাগরিকদের স্বার্থেই দখলমুক্ত, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর গঠনে আমাদের আন্দোলন চলবে।”

সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি বলেন, সাভারে ময়লা ফেলার কোন জায়গা নাই। অথচ সারা ঢাকা শহরের ময়লা আমাদের সাভারে ফেলে। ঢাকা শহরকে পরিষ্কার করবেন সাভারবাসীকে ডুবিয়ে রাখবেন। সাভার বাসস্ট্যান্ডে ৩-৪ লাইনে হকার বসানো হয়েছে। গাড়িতো দূরের কথা মানুষের হাটার সুযোগ নেই। প্রশাসন চাইলেই এই সমস্যার সমাধান সম্ভব। কিন্তু ইচ্ছার অভাব ও দুর্নীতির কারণে দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাভার নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো: জয়নাল আবেদিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সরকার।

মানববন্ধনে অন্যান্য বক্তারা অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যানজট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে রেডিও কলোনী ইউটানে শহীদ আল আমিন চত্ত্বর, আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়াসহ বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০