admin
১৮ জুলাই ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার ভিডিও গোপালগঞ্জের দাবি করে পোস্ট করেন জয়

পলাতক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি গতকাল গোপালগঞ্জের বলে দাবি করেন জয়।

এরপরই ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, ভাইরাল ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার একটি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ভিডিও।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি গোপালগঞ্জের নয়; বরং এটি গত ৪ জুন থেকেই ইন্টারনেটে রয়েছে এবং সেসময় ভিডিওটি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাসস্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত হয়।

এই বিষয়ে অনুসন্ধানে ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি ফেসবুক পেজ ও ‘Mohammad Sajon’ নামের একটি প্রোফাইল থেকে ৪ জুন প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উভয় পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি ভাদুঘর বাস স্ট্যান্ড গরুর বাজারে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য।

এ বছর ৭ জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়।

কোরবানির পশুর হাট কেন্দ্রিক চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে সেসময় দেশজুড়ে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরনো ভিডিওকে গতকাল গোপালগঞ্জে এক ব্যক্তিকে হত্যা করে পুলিশের গাড়িতে তোলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০