admin
২২ জুলাই ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় গ্রিডে সমস্যার কারণে ৪ ঘণ্টা পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালু করা হয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে দুটি ইউনিট।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১টার দিকে তাপ বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটটি চালু করা হয়েছে। এখন এই ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তবে এখনও ৩নং ইউনিটটি চালু করা যায়নি। গ্রিড সমস্যার কারণে বেশ কিছু যন্ত্রাংশ ডেমেজ হয়ে গেছে। সেসব মেরামত করে ইউনিটটি চালু করার প্রচেষ্টা অব্যাহত।

দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয় তা জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। কিন্তু সন্ধ্যায় জাতীয় গ্রিডে সমস্যার কারণে এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ সমস্যা হয়। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

এর আগে সোমবার সকালে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিটটি বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ১৮০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। আর সন্ধ্যার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটটি। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল এবং জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। এদিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিটটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে।

২০০৬ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া এলাকায় কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হয়। প্রথমে ১২৫ করে দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ২৫০ মেগাওয়াট। ২০১৭ সালে এই কেন্দ্রে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটের যাত্রা শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০