admin
৬ অগাস্ট ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত এক বছরে দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, গত বছরের গণঅভ্যুত্থানের আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটাপন্ন। সেই পরিস্থিতি থেকে এখন অনেকটাই স্থিতিশীল পর্যায়ে এসেছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, জ্বালানি খাতের উন্নয়ন এবং ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমলেও নন-ফুড খাতে চাপ রয়ে গেছে। শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, যেখানে শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। নিটওয়্যার কারখানাগুলো দ্রুত খাপ খাইয়ে নিতে পারলেও ওভেন কারখানাগুলো সমস্যায় পড়তে পারে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ব্যাংকিং খাতে সংস্কারের জন্য বাংলাদেশ ব্যাংক রোডম্যাপ তৈরি করেছে। পুঁজিবাজারেও সংস্কার কার্যক্রম চলছে। পাশাপাশি এনবিআরকে দুটি বিভাগে ভাগ করার পরিকল্পনা রয়েছে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে কিছু সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন দেখা যাবে। সরকার এখন বাস্তবায়নযোগ্য ও দেশের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রকল্প গ্রহণ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০