admin
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বিএনপি নেতা ফিরোজ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ এর বিরুদ্ধে ওয়ার্ড কমিটিতে অর্থ লেনদেন, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের পুনর্বাসনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ উঠেছে। এতে নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি প্রতিটা ওয়ার্ড কমিটিতে অর্থের লেনদেন হয়েছে।

জানা যায়, সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপির কমিটিতে পদ পদবী পাইয়ে দিয়েছেন ফিরোজ গং। এতে করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বঞ্চিত হয়েছেন ত্যাগী নির্যাতিত নেতাকর্মীরা। শুধু তাই নয় ২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর বেপরোয়া হয়ে উঠেন ফিরোজ। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। মাদক ব্যবসায়ীদের মদদদাতা, ভূমি দখল, চাঁদাবাজি, বালু মহল নিয়ন্ত্রণ, সালিশ বৈঠকের নামে অর্থ আদায়, এলাকার শিল্পপ্রতিষ্ঠান থেকে মাসোহারা আদায়সহ মব সৃষ্টি করে মামলার ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন। বিগত ১ বছরে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক বনেছেন তিনি।

অনুসন্ধানে জানা যায়, বিএনপির রাজনীতির আড়ালে এক অন্ধকার জগতের মানুষ তিনি। সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য রেজাউর রহমান ফিরোজ। পাশ্ববর্তী বগুড়া জেলার শেরপুর থানায় ডাকাতি ও হত্যা মামলার আসামি। গত ইং ২১/১১/২০০৯ তারিখ বগুড়া জেলার শেরপুর থানার মামলা নং ২২, জি আর-৩৬১/০৯ (শেরপুর), বগুড়া দায়রা জজ আদালত মামলা নং ১১০৪/১৩।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, ফিরোজ একজন ডাকাত দলের সক্রিয় সদস্য তার নামে দেশের বিভিন্ন জেলায় হত্যা ও ডাকাতি মামলা আছে। বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন যা আমাদের দলের জন্য চরম ক্ষতি।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আরও বলেন, আমাদের না জানিয়ে নিজের ইচ্ছে মতো টাকার বিনিময়ে যে পকেট কমিটি করা হয়েছে আমরা এর তীব্রনিন্দা জানাই। সেই সাথে জেলা নেত্রীবৃন্দর কাছে আমাদের দাবি পুনরায় যাচাই-বাছাই করে ওয়ার্ড কমিটি ঘোষণা করা হোক।

এ বিষয় জানতে রেজাউর রহমান ফিরোজের সাথে মুঠোফোন একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০