admin
২ নভেম্বর ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র দৃশ্যমান হয়েছে : তারেক রহমান

‘বিএনপির বিজয় ঠেকাতে ষড়যন্ত্র-অপকৌশল দৃশ্যমান হয়েছে’ দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সড়ানো সম্ভব নয়।

রোববার (০২ নভেম্বর) বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, প্রবাসীদের সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রথমবারের জন্য ভোট দেয়ার সুযোগ প্রবাসীদের জন্য সম্মানজনক।

এ সময় প্রবাসীদের ভোট ব্যবস্থা চালু করার জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানান তিনি।

নারীদের সমস্যা নিয়ে দলের নারী নেত্রীদের কাজ করার আহবান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তায় সামাজিক উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় স্বোচ্চার। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলো পলাতক স্বৈরাচার।

নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হওয়ার কথা ছিলো না মন্তব্য করে তারেক রহমান আরও বলেন, নতুন নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে।

সারাদেশে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া শেষের দিকে জানিয়ে দেশ ও জনগণের স্বার্থে দলের সিদ্ধান্ত মেনে নিতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন তিনি।

তারেক রহমান বলেন, দল যাকে মনোনয়ন দিবে তাদের বিজয়ী করতে হবে। চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওৎ পেতে আছে। নিজেদের মধ্যে রেশারেশি করলে পলাতক স্বৈরাচার সুযোগ পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০