admin
১০ ডিসেম্বর ২০২২, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দূরপাল্লার যানবাহন বন্ধ

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এছাড়াও আঞ্চলিক বাস কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাড়ি কম থাকায় অনেককেই পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা যাচ্ছে।

শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস না থাকায় পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছে ভুক্তভোগীরা।

দূরপাল্লার টিকেট কাউন্টারগুলোতে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ টিকেট কাউন্টারগুলো সকাল থেকে খালি রয়েছে। টিকেট কাউন্টারগুলোতে এখন সুনসান অবস্থা বিরাজ করছে। এছাড়া ডিসেম্বর মাসে এই সময়ের দিকে কাউন্টারে যাত্রীদের প্রচুর চাপ থাকে। আজও যাত্রীদের দেখা গেলেও কাউন্টার গুলো সব বন্ধ রয়েছে।

সীমা আক্তার নামে এক নারী জানান, আমি আমার বাবার বাড়ি কুমিল্লায় যাওয়ার উদ্দেশে করে চিটাগং রোড  বাস কাউন্টারে এসেছি। কিন্তু এসে দেখি সব বাস কাউন্টা বন্ধ রয়েছে। এখন কীভাবে যাব বুঝতে পারছি না। আর কিছুক্ষণ অপেক্ষা করে দূরপাল্লার কোনো বাস না পেলে বাসায় চলে যাব।

আবুল হোসেন নামে এক ব্যক্তি জানান, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী তাই আমি গ্রামে যাচ্ছি। সেখানে মিলাদের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বাবা মায়ের কবর জিয়ারত করব কিন্তু দুই ঘণ্টা ধরে এখানে বসে আছি কোনো বাস পাচ্ছি না। যেভাবে হোক আজকে আমার গ্রামে যেতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেজুতি পরিবহন এর এক টিকেট মাস্টার জানান, সকাল থেকেই দূরপাল্লার টিকেট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। তবে কি কারণে বন্ধ তা আমি বলতে পারি না। যাত্রী না থাকায় আমাদেরও অর্ধেক বাস আজ চলাচল বন্ধ রয়েছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনো বলতে পারছি না।

শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন জানান, সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রী কম থাকায় হয়তো যানবাহন কম রয়েছে। তবে কি কারণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে তা আমার জানা নেই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল থেকে সড়কে গাড়ির চাপ কম রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০