admin
১২ ডিসেম্বর ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী ২৩ ডিসেম্বর বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন

বিশেষ প্রতিনিধি: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২৩শে ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা হতে বাদ জুমা পর্যন্ত ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন বাবে বরকত, দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিত হবে আশেকে রাসুলদের মিলনমেলা বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন। মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানের ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষ্যে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুরের আহ্বান সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বিশ্ব মুসলিমের অন্যতম বৃহত্তম এ মহাসমাবেশে পৃথিবীর ৩০টি দেশের প্রতিনিধিসহ দেশের সমস্ত জেলা হতে লাখ লাখ আশেকে রাসুল ও ধর্মপ্রাণ মুক্তিকামী মানুষ যোগদান করবেন।

এ সম্মেলনটি আওলিয়ায়ে কেরাম, সুফিসাধক ও আশেকে রাসুলগণের পুণ্যময় ঐতিহাসিক শান্তির মহাসমাবেশ। সম্মেলনস্থলটি পবিত্র কুরআন, হাদিস, সূফী সম্রাট দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানের বাণী এবং মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুরের বাণী মোবারক খচিত নানা বর্ণের ফেস্টুন ও ব্যানার দিয়ে সম্মেলনের প্যান্ডেল সুসজ্জিত করা হয়েছে।

এবারের সম্মেলনে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত খানকায়ে মাহ্বুবীয়া ও আশেকে রাসুল জাকের মজলিশের ব্যবস্থাধীনে সহস্রাধিক রিজার্ভ বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও বিভিন্ন যানবাহনে করে সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বাবে বরকত দেওয়ানবাগ শরীফে আসবে।

সম্মেলনে অংশ গ্রহণের জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, সুইডেন, সাইপ্রাস, ইটালী, ওমান, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং পেনাং, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিগণ যোগদান করেছেন।এই সম্মেলনে ইসলামি গবেষক, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও সুধীগণ বক্তব্য প্রদান করবেন। শুক্রবার সকাল ৮টা থেকে সম্মেলন শুরু হয়ে বাদ জুমা সম্মেলনের আহ্বায়ক, মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর তাঁর মহামূল্যবান বাণী মোবারক প্রদান করে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করবেন।

এই মহতি সম্মেলনে যোগদান করে অশেষ ফায়েজ বরকত ও রহমত হাসিলের মাধ্যমে নিজেদেরকে আলোকিত করার সুযোগ লাভ করুন।

উল্লেখ্য মহান সংস্কারক সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (রহ.) হুজুর কেব্লাজানের ওফাতের পর মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর তাঁর প্রাণপ্রিয় মোর্শেদ সূফী সম্রাট হুজুর কেব্লাজানের জন্মদিন স্মরণে এই সম্মেলনের আহ্বান করেছেন। বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য রাহ্মাতুল্লিল আলামিন হযরত রাসুল (সা.)-এর রেখে যাওয়া মোহাম্মদী ইসলামের আদর্শ বিশ্বময় প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলনের বিকল্প কিছু নেই। তাই শান্তির চরিত্র ধারণকারী আশেকে রাসুলগণ বিশ্বের বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য এক অনন্য নজির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০