admin
১৩ ডিসেম্বর ২০২২, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা, আটক ১

পুলিশের বাধায় কুমিল্লা বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় নগরীর ধর্মসাগরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে পুলিশ ধাওয়া করে।

এ সময় কবির হোসেন (৪৪) নামে বিএনপির এক কর্মীকে ধাওয়া দিয়ে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচী।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয় সে জন্য তাদেরকে ধাওয়া দিয়েছি। কারণ নাশকতা হলে দায় পুলিশের ওপর বর্তায়। নগরীর ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর।

এদিকে বিক্ষোভ মিছিলে উপস্থিত নগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু করি। পুলিশ এসে বিনা কারণে ধাওয়া করে আমাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও আমাদের দলের এক কর্মীকে আটক করে। আমরা এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড চালু করা হবে : প্রধানমন্ত্রী

ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

১০

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

১১

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১২

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১৩

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১৪

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৫

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৬

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৭

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৮

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৯

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

২০