admin
২৬ ডিসেম্বর ২০২২, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজনের মৃত্যু

নড়াইলে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার ভোরে পৌরসভার উজিপুর গ্রামের বিলের মধ্য থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত এক জনের নাম মো. আসাদুল শেখ (৩৫)। আসাদুল শেখ বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের মো. গফুর শেখের ছেলে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মধুমতি সেতু চালু হওয়ার পর থেকে নড়াইল থেকে প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে। রাত জেগে পাহারা বসিয়ে গরু চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না। রোববার দিবাগত রাতে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীর গ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে ৫ থেকে ৬ জনের একটি দল চুরির উদ্দেশে যায়। এ সময় বাছুরের ডাকে রেবু বিশ্বাস ও তার স্ত্রীর বিষয়টি বুঝতে পেরে চিৎকার দিলে আশেপাশের লোকজন তাৎক্ষণিকভাবে ছুটে এসে তাদের ধাওয়া করে।

পালানোর চেষ্টাকালে বিক্ষুদ্ধ জনতা নড়াইল-গোবরা-ফুলতলা সড়কের উজিরপুর পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্রের পূর্বপাশে একজন চোরকে ধরে ফেলে। অন্যজন অদূরেই বিজয়পুর কাড়ার বিলের মধ্যে পড়ে যান। উপস্থিত জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন।

এলাকাবাসী আরও জানায়, এসব চোরেরা দিনের বেলায় এলাকায় ফেরি করে বেড়ায়। গতকালও নিহতদের এলাকায় ফেরি করতে দেখা গেছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, সম্প্রতি নড়াইলের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরার জন্য এলাকাবাসীকে সচেতন করাসহ এলাকায় পাহারা বসানো হয়। বীর গ্রামে গরু চুরির ঘটনায় উত্তেজিত জনতার পিটুনিতে দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মার্চ থেকে ১৪ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, মাসে ২,৫০০ টাকা ভাতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

পাবনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কৃষিবিদ তুহিনের পক্ষে গণজোয়ার

নারী নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জায়মা রহমানের

আজ ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা

মামলাবাজ ও চাঁদাবাজ সেলিমের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে : তারেক রহমান

৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টিসহ বিএনপির ইশতেহারে প্রাধান্য পেলো যে ৯ প্রতিশ্রুতি

১০

এক্স আইডি হ্যাকের পর যারা মিথ্যাচার করছে তাদের ক্ষমা করে দিলাম : জামায়াত আমির

১১

বিএনপির ইশতেহারে ৫১ দফা এবং ৯ প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

১২

ক্ষমতায় গেলে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি : তারেক রহমান

১৩

কড়াইল বস্তি বাসিন্দাদের ফ্ল্যাট করে দেয়ার আশ্বাস তারেক রহমানের

১৪

সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার ছড়িয়ে ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

১৫

এমন জাদুঘরের প্রয়োজন ভবিষ্যতে যেন আর না হয় : প্রধান উপদেষ্টা

১৬

প্রতিটি অন্যায়ের বিচারের জন্য প্রয়োজন গণতান্ত্রিক সরকার : তারেক রহমান

১৭

আওয়ামী লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

১৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোমবার

২০